>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৪ |
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রোববার সন্ত্রাসী দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে এক মেডিকেল সূত্র।
সূত্রটি জানায়, শহরের পূর্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর তিনজনের লাশ গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজা শহরের পূর্বে অবস্থানরত ইসরায়েলি বাহিনী শহরের কাছে কুয়েত গোলচত্বরে পূর্বে তাদের এলাকায় ফিরে আসার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায়।
তাদের মতে, উত্তর গাজাকে দক্ষিণ থেকে পৃথককারী নেটজারিম করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহারের পর ফিরে আসা ফিলিস্তিনিরা তাদের এলাকাগুলো পরীক্ষা করার চেষ্টা করছিল।
মেডিকেল সূত্রটি আরও জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল-কারারায় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন বৃদ্ধ ফিলিস্তিনি মহিলাও নিহত হন।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে, তারা গাজা শহরের পূর্বে নাহাল ওজের কাছে তাদের দিকে এগিয়ে আসা ‘সন্দেহভাজনদের’ ওপর গুলি চালিয়েছে।
#Gaza #PALESTINE #GazaGenocide #Israel