ইসলামি আমিরাত আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (২৫ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এএফবি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশদ্ভুত পররাষ্ট্রমন্ত্রী রুবিও সোশ্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
রুবিও লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি আমেরিকানদের জিম্মি করছে। যদি এটা সত্যি হয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব। যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়।
এর আগে তালেবানরা জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী আমেরিকার নাগরিক রায়ান করবেটকে ২০২২ সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। এছাড়া উইলিয়াম ম্যাককেন্টি নামে আরও একজন মার্কিনিকে তালেবানরা মুক্তি দেয়। তবে তার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।
এই দুই মার্কিনীকে মুক্তির বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন কারাদন্ডের জেল খাটছিলেন।
যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ও*সা*মা বি*ন লা*দে*নে*র মাথার মূল্য হিসাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরবর্তীতে, ২০১১ সালে ও*সা*মা বি*ন লা*দে*ন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়।
.jpeg)