> বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ; জবাবে ভারতীয় কৃষককে ধরে আনলো বাংলাদেশিরা - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ; জবাবে ভারতীয় কৃষককে ধরে আনলো বাংলাদেশিরা

দিনাজপুরে চাষের কাজ করার সময় মো. আলামিন নামে বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এর প্রতিবাদে বাংলাদেশের কয়েকজন মি
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 দিনাজপুরে চাষের কাজ করার সময় মো. আলামিন নামে বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এর প্রতিবাদে বাংলাদেশের কয়েকজন মিলে নারায়ণ চন্দ্র রায় (৪৫) নামে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের হাতে তুলে দিয়েছেন।


শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের ৬ জনের একটা টিম এসে তাকে মারধর করে এবং টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে। তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

এসব ঘটনার পর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলা-আমিনকে তারা ফেরত দিয়েছে। আর ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.