>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
🟥 উত্তরপ্রদেশে চুরির অভিযোগ তুলে এক মুসলিম যুবককে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে হি˚ন্দু˚ত্ব˚বlদী জনতা!
![]() |
| ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট |
গত ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের সাহারানপুরের নওয়াদা গ্রামে হিন্দুত্ববাদী জনতার নির্মম পিটুনিতে মোহাম্মদ সালমান নামের ২৭ বছর বয়সী এক মুসলিম যুবকের মৃত্যু হয়।
স্যোশাল মিডিয়ায় পাওয়া ভিডিওতে দেখা যায়, সালমানকে তার পা উল্টো করে ধরে রেখে নির্দয়ভাবে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। ১৩ জানুয়ারি সোমবার রাতে ঘটে যাওয়া এই অমানবিক নির্যাতনের পর সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ জানুয়ারি মীরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সালমানের সঙ্গে থাকা আরও এক ব্যক্তিও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় হিন্দুরা দাবি করে, তারা অস্ত্র হাতে বাড়িতে ডাকাতি করতে এসেছিল। কিন্তু পুলিশ গ্রামবাসীদের দাবির কোন সত্যতা যাচাই করতে পারেনি এবং এখন পর্যন্ত কোন অস্ত্রও উদ্ধার সম্ভব হয়নি।